সাহায্য
শব্দের মানে
GasDesk-এ ব্যবহৃত শব্দ — রিফিল, প্যাকেজ, ভরা, খালি, ফেরত খালি, তলা চার্জ, কমিশন, বাকী, আদায়, জমা, ক্লোজ, সমন্বয়, খালি বদল আর অন্যান্য
যাদের জন্য:মালিকম্যানেজারডেলিভারি ম্যান
এই অধ্যায়ে
সিলিন্ডার ও স্টক
| শব্দ | মানে |
|---|---|
| সিলিন্ডার | একটি ব্র্যান্ড আর একটি সাইজ, যেমন "Bex ১২ কেজি"। |
| ভরা | গ্যাস ভরা সিলিন্ডার, বিক্রির জন্য তৈরি। |
| খালি | ক্রেতার কাছ থেকে ফেরত আসা খালি সিলিন্ডার; রিফিল ক্রয়ে কোম্পানিকে দেওয়া হয়। |
| রিফিল | ক্রেতা খালি দিয়ে ভরা নেন; শুধু গ্যাসের দাম। |
| প্যাকেজ | সিলিন্ডারসহ নতুন বিক্রি বা ক্রয়। |
| অন্যান্য | রেগুলেটর, পাইপ, চুলার মতো জিনিস। |
| ফেরত খালি | রিফিলে ক্রেতা যে খালি দিলেন — অন্য ব্র্যান্ডেরও হতে পারে। |
| খালি বদল | জমে থাকা অন্য ব্র্যান্ডের খালি অন্য ডিলারের সাথে বদল করা। |
| ট্রান্সফার | এক শাখা থেকে আরেক শাখায় সিলিন্ডার পাঠানো। |
| স্টক গণনা / সমন্বয় | গুদামে গুনে GasDesk-এর স্টক মিলিয়ে নেওয়া; শুরুর স্টকও এভাবেই দেওয়া হয়। |
| স্টক খাতা | প্রতিটি স্টক এন্ট্রির তালিকা — কবে, কী, কত, কে। |
টাকা ও হিসাব
| শব্দ | মানে |
|---|---|
| ক্যাশ বিক্রি | গ্যাস বিক্রিতে নগদ যা পাওয়া গেল। |
| অন্যান্য বিক্রি | অন্যান্য জিনিস বিক্রির নগদ। |
| বাকী বিক্রি | বিলের যে অংশ ক্রেতা পরে দেবেন; কাস্টমারের খতিয়ানে যায়। |
| বাকী আদায় | পুরনো বাকী থেকে যে টাকা পাওয়া গেল। |
| তলা চার্জ | ওপরতলায় সিলিন্ডার তুলে দেওয়ার টাকা — প্রতি তলা হিসেবে বা ফ্ল্যাট। বিলে যোগ হয়। |
| কমিশন | প্রতিষ্ঠানের ক্রেতার লোককে নগদ থেকে দেওয়া টাকা; বিল কমায় না, জমা কমায়। |
| মোট ক্যাশ | ক্যাশ বিক্রি + অন্যান্য বিক্রি + বাকী আদায়। |
| জমা | মোট ক্যাশ − কমিশন − খরচ; দিনশেষে যা জমা দিতে হয়। |
| হাতে গোনা টাকা | দিন ক্লোজের সময় গুনে পাওয়া টাকা; জমার সাথে মেলানো হয়। |
| দিন ক্লোজ | একজনের একদিনের হিসাব বন্ধ করা; এরপর সেই দিনে আর কিছু বদলানো যায় না। |
| আবার খোলা | ক্লোজ করা দিন ভুল ঠিক করার জন্য খোলা (ম্যানেজার/মালিক)। |
| খতিয়ান | একজন কাস্টমারের সব বাকী আর আদায়, চলতি ব্যালেন্সসহ। |
| ক্রয়মূল্য | কোম্পানি থেকে কিনতে আপনার খরচ; লাভ-ক্ষতির হিসাবে লাগে। |
| ইনভয়েস নম্বর | শাখার কোড-তারিখ-ক্রম, যেমন 1-261016-007। |
লোকজন ও লাইসেন্স
| শব্দ | মানে |
|---|---|
| মালিক | সব শাখা, সব কাজ, সব সেটিংস। |
| ম্যানেজার | নিজের শাখা; বিক্রি, স্টক, দাম, অন্যের হিসাব তোলা, দিন আবার খোলা। |
| ডেলিভারি ম্যান | নিজের বিক্রি, আদায়, খরচ আর নিজের দিন ক্লোজ — শুধু আজকের। |
| শাখা | একটি দোকান বা গুদাম; প্রতিটির দাম, স্টক আর তলা চার্জ আলাদা। |
| প্ল্যান / মডিউল | জোনাকিসফটের লাইসেন্সে কী কী চালু আছে। |
| এআই অ্যাসিস্ট্যান্ট (MCP) | Claude বা ChatGPT-কে GasDesk-এর হিসাব পড়তে দেওয়ার সংযোগ। |