অধ্যায়

স্টক ও ক্রয়

স্টক — ভরা, খালি, ট্রান্সফার, খালি বদল ও গণনা

শাখায় কোন সিলিন্ডারের কয়টি ভরা ও খালি আছে, শাখা থেকে শাখায় ট্রান্সফার, অন্য ব্র্যান্ডের খালি বদল, গুদামে গুনে স্টক মেলানো আর স্টক খাতা

যাদের জন্য:মালিকম্যানেজারডেলিভারি ম্যান

এই অধ্যায়ে

GasDesk-এ স্টক কেউ হাতে লেখে না — প্রতিটি বিক্রি, ক্রয়, ট্রান্সফার, খালি বদল আর গণনা থেকে নিজে হিসাব হয়। সিলিন্ডারের স্টক দুই ভাগে: ভরা (বিক্রির জন্য তৈরি) আর খালি (ক্রেতার কাছ থেকে ফেরত আসা, কোম্পানিকে দেওয়ার জন্য)।

ঘটনাভরাখালি
রিফিল বিক্রিকমেফেরত খালি বাড়ে
প্যাকেজ বিক্রিকমে—
রিফিল ক্রয়বাড়েদেওয়া খালি কমে
প্যাকেজ ক্রয়বাড়ে—
ট্রান্সফারপাঠানো শাখায় কমে, পাওয়া শাখায় বাড়েএকইভাবে
খালি বদল—দেওয়া ব্র্যান্ড কমে, পাওয়া ব্র্যান্ড বাড়ে
স্টক গণনাগোনা সংখ্যায় মেলেগোনা সংখ্যায় মেলে

বর্তমান স্টক

বর্তমান স্টক
বর্তমান স্টক

স্টক পাতায় শাখার প্রতিটি সিলিন্ডারের ভরা, খালি আর মোট, নিচে সব মিলিয়ে মোট। তার নিচে অন্যান্য পণ্য (রেগুলেটর ইত্যাদি) কয়টি আছে।

  • ভরা ২টি বা কম হলে সংখ্যা হলুদ — নতুন মাল আনার সময়।
  • লাল (শূন্যের নিচে) মানে স্টকের চেয়ে বেশি বিক্রি দেখাচ্ছে — সাধারণত ক্রয় তোলা হয়নি বা শুরুর স্টক দেওয়া হয়নি। ক্রয় তুলুন বা স্টক গণনা দিয়ে ঠিক করুন।

মালিক ওপরের শাখা বাছাই করে প্রতিটি শাখার স্টক দেখেন। ডেলিভারি ম্যান শুধু এই পাতাটাই দেখেন; ক্রয়, ট্রান্সফার, খালি বদল আর গণনা ম্যানেজার ও মালিকের কাজ।

শাখা থেকে শাখায় ট্রান্সফার

ট্রান্সফারের পাতা
ট্রান্সফারের পাতা

এক শাখার ভরা বা খালি সিলিন্ডার অন্য শাখায় পাঠালে স্টক → ট্রান্সফার পাতায় তুলুন:

  1. কোন শাখায় পাঠাবেন বাছাই করুন। মাল যায় আপনার এখনকার শাখা থেকে।
  2. তারিখ (আজকের থাকে)।
  3. টেবিলে প্রতিটি সিলিন্ডারের পাশে কয়টি ভরা আর কয়টি খালি পাঠাচ্ছেন লিখুন — শুধু যেগুলো পাঠাচ্ছেন।
  4. নোট (যেমন ভ্যানের নম্বর) লিখে ✔ পাঠান চাপুন।

পাঠানো শাখার স্টক কমে, পাওয়া শাখায় সাথে সাথে বাড়ে। যত আছে তার বেশি পাঠানো যায় না। এই পাতা না দেখালে শাখা ট্রান্সফার আপনার প্ল্যানে নেই।

অন্য ব্র্যান্ডের খালি বদল

খালি বদলের পাতা
খালি বদলের পাতা

রিফিলে ক্রেতারা নানা ব্র্যান্ডের খালি দেন। ধরুন আপনি Bex-এর ডিলার, কিন্তু গুদামে ২০টি Omera-র খালি জমেছে। পাশের Omera ডিলারের সাথে বদল করে ২০টি Bex-এর খালি আনলেন। স্টক → খালি বদল পাতায়:

  1. দিলাম (খালি): Omera ১২ কেজি, সংখ্যা ২০।
  2. পেলাম (খালি): Bex ১২ কেজি, সংখ্যা ২০ (খালি রাখলে দেওয়ার সমান ধরা হয়; কম-বেশি পেলে লিখুন)।
  3. নোট ঘরে কার সাথে বদল করলেন লিখে ✔ সংরক্ষণ চাপুন।

শুধু খালির হিসাব বদলায়, টাকার কোনো হিসাব হয় না। এই পাতা না দেখালে খালি বদল আপনার প্ল্যানে নেই।

স্টক গণনা

স্টক গণনার পাতা
স্টক গণনার পাতা

শুরুর স্টক দিতে, বা মাসে একবার গুদামে গুনে কম-বেশি পেলে স্টক → স্টক গণনা পাতা:

  1. টেবিলে প্রতিটি সিলিন্ডারের এখন ভরা আর এখন খালি (GasDesk-এর হিসাবে) দেখা যায়।
  2. গুনে যা পেলেন তা গোনা ভরা আর গোনা খালি ঘরে লিখুন — শুধু যেগুলো মেলেনি সেগুলো।
  3. নিচে পরিবর্তন লাইনে কত বাড়বে-কমবে দেখায়, যেমন "Bex ১২ কেজি ভরা +২, খালি −১"।
  4. কারণ লিখুন — "শুরুর স্টক", "মাসিক গণনা", "ভাঙা সিলিন্ডার"… কারণ ছাড়া সংরক্ষণ হয় না।
  5. ✔ সংরক্ষণ চাপুন।

ভুল করবেন না: বিক্রি বা ক্রয় তুলতে ভুলে গেলে গণনা দিয়ে স্টক মেলাবেন না — আগে বাদ পড়া বিক্রি বা ক্রয়টা তুলুন। নইলে টাকার হিসাব আর বিক্রির রিপোর্ট ভুল থেকে যায়।

স্টক খাতা

স্টক খাতা
স্টক খাতা

স্টক → স্টক খাতা পাতায় তারিখ ধরে প্রতিটি স্টক এন্ট্রি: তারিখ, পণ্য, ধরন (বিক্রি / ক্রয় / ট্রান্সফার / সমন্বয় / খালি বদল) আর নোট, ভরা ও খালির +/− আর কে করলেন। শুরুতে গত ৭ দিন দেখায়; থেকে / পর্যন্ত তারিখ বদলান।

ভুল সমন্বয় বা খালি বদল মালিক এখান থেকে ✕ চেপে মুছতে পারেন (খালি বদলের দুই দিকই একসাথে মোছে)। বিক্রি, ক্রয় আর ট্রান্সফার এখান থেকে মোছা যায় না — বিক্রি বাতিল করুন দৈনিক হিসাব থেকে, ক্রয় মুছুন ক্রয়ের পাতা থেকে।