অধ্যায়

সাহায্য

সমস্যা ও সমাধান

সাধারণ সমস্যা — লগইন হয় না, স্টক কম দেখাচ্ছে, বিক্রি তোলা যাচ্ছে না, দিন ক্লোজ হয়ে গেছে, জমা মেলে না, বাকী ভুল, মেনু দেখা যায় না, প্রিন্ট — আর সাপোর্টে যোগাযোগ

যাদের জন্য:মালিকম্যানেজারডেলিভারি ম্যান

এই অধ্যায়ে

লগইন হয় না

  • "ফোন নম্বর বা পাসওয়ার্ড ভুল": নম্বরটা ১১ সংখ্যায় লিখুন (01…)। পাসওয়ার্ড ভুলে গেলে মালিককে বলুন, তিনি সেটিংস → কর্মী থেকে নতুন পাসওয়ার্ড দেবেন।
  • "অনেকবার চেষ্টা হয়েছে": ১৫ মিনিট অপেক্ষা করে আবার চেষ্টা করুন।
  • "এই অ্যাকাউন্টটি বন্ধ আছে": মালিক আপনার লগইন বন্ধ করেছেন, অথবা প্রতিষ্ঠানটি বন্ধ। মালিকের সাথে কথা বলুন।
  • হঠাৎ সাইন আউট হয়ে গেলেন: কেউ আপনার পাসওয়ার্ড বদলেছেন (আপনি নিজে অন্য ফোন থেকে, বা মালিক)। নতুন পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন।

"অনুমতি নেই" বা মেনু দেখা যায় না

প্রতিটি পদ শুধু নিজের কাজের মেনু দেখে (কোন পদে কী করা যায়)। যেমন ডেলিভারি ম্যান ক্রয় বা দাম দেখেন না। দরকার হলে মালিক কর্মী পাতা থেকে পদ বদলে দিতে পারেন।

"… আপনার প্ল্যানে নেই" দেখালে সেই মডিউল লাইসেন্সে নেই — মালিক জোনাকিসফটের সাথে কথা বলুন (লাইসেন্স ও মডিউল)।

বিক্রি তোলা যাচ্ছে না

বার্তাকী করবেন
"স্টকে ভরা আছে …টি, লাগবে …টি — আগে স্টক যোগ করুন"কোম্পানি থেকে আসা মাল ক্রয় হিসেবে তুলুন, বা অন্য শাখা থেকে ট্রান্সফার করুন। প্রথম দিন হলে শুরুর স্টক দিন।
"বাকী বিক্রিতে কাস্টমারের নাম/মোবাইল লাগবে"ক্রেতার নাম বা মোবাইল লিখুন, অথবা পুরো নগদ নিন।
"কমিশন জমা টাকার বেশি হতে পারে না"কমিশন কমান বা নগদ জমা ঠিক করুন।
"জমা টাকা মোট বিলের বেশি"আগের বাকীর টাকা আলাদা বাকী আদায় হিসেবে তুলুন।
"এই দিনের হিসাব বন্ধ (ক্লোজ) করা হয়েছে"আজকের দিন ক্লোজ হয়ে গেছে। ম্যানেজারকে দিনটি আবার খুলতে বলুন।
"দাম সেট করা নেই" (হলুদ)সেটিংস → দাম-এ দাম দিন, বা বিক্রির পাতায় হাতে দাম লিখুন।

স্টক মিলছে না

  1. স্টক → স্টক খাতা খুলে কয়েক দিনের এন্ট্রি দেখুন — কোনো ক্রয় বাদ পড়েছে, কোনো বিক্রি দুইবার উঠেছে কি না।
  2. রিফিলে ক্রেতা অন্য ব্র্যান্ডের খালি দিলে বিক্রিতে ফেরত খালি সিলিন্ডার ঠিক ব্র্যান্ড দেওয়া হয়েছিল কি না দেখুন।
  3. বাদ পড়া এন্ট্রি তুলুন, ভুল বিক্রি বাতিল করুন। তারপরও না মিললে গুদামে গুনে স্টক গণনা দিন, কারণে লিখুন কী হয়েছিল।

জমা মেলে না

  • দৈনিক হিসাব-এ বিক্রিগুলো একে একে কাগজের সাথে মেলান — নগদ জমা আর বাকী ঠিক আছে কি না।
  • আজকের কোনো আদায় বা খরচ বাদ পড়েছে কি না দেখুন।
  • কমিশন দেওয়া হলে সেটা জমা থেকে বাদ যায় — বিক্রিতে কমিশন তোলা হয়েছিল কি না দেখুন।
  • কে কোন বিক্রি বাতিল করেছেন তা অডিট লগে থাকে।

বাকী ভুল দেখাচ্ছে

কাস্টমারের খতিয়ান খুলে প্রতিটি লাইন দেখুন। ভুল বাকী বিক্রি হলে বিক্রিটা বাতিল করে সঠিক বিক্রি তুলুন; ভুল আদায় হলে সেদিনের দৈনিক হিসাব থেকে আদায়টা মুছে আবার তুলুন। দিন ক্লোজ হয়ে থাকলে আগে দিনটি আবার খুলতে হবে।

প্রিন্ট

  • রসিদ ৮০ মিমি থার্মাল প্রিন্টারের মাপে। প্রিন্টের ডায়ালগে কাগজের মাপ আর "Margins: None" দিন।
  • দৈনিক শিট আর খতিয়ান A4-এ সবচেয়ে ভালো। ফোন থেকে প্রিন্টারে না দিয়ে "Save as PDF" করে হোয়াটসঅ্যাপে পাঠানো যায়।

ফোনে ধীর বা খোলে না

ইন্টারনেট চালু আছে কি না দেখুন — GasDesk অনলাইনে চলে। পাতা পুরনো দেখালে নিচে টেনে রিফ্রেশ করুন। Chrome হালনাগাদ রাখুন।

সাপোর্ট

এই নির্দেশিকায় উত্তর না পেলে জোনাকিসফটের সাপোর্টে যোগাযোগ করুন — ফোন, হোয়াটসঅ্যাপ আর ইমেইল ওয়েবসাইটের যোগাযোগ পাতায় আছে। সমস্যা জানানোর সময় কোন পাতায়, কী করতে গিয়ে, কী বার্তা দেখাল তা লিখুন; সম্ভব হলে পর্দার ছবি পাঠান।