রিপোর্ট
রিপোর্ট — বিক্রি, দৈনিক জমা ও লাভ-ক্ষতি
যেকোনো সময়ের বিক্রি পণ্য, শাখা, কর্মী ও দিন অনুযায়ী; প্রতিদিন কে কত জমা দিলেন আর হাতে গোনা টাকার পার্থক্য; মাসভিত্তিক লাভ-ক্ষতি ও খরচের খাত
যাদের জন্য:মালিকম্যানেজারডেলিভারি ম্যান
এই অধ্যায়ে
রিপোর্ট মেনুতে তিনটি পাতা: বিক্রির রিপোর্ট, দৈনিক জমা আর লাভ-ক্ষতি। তিনটিরই ওপরে একই ছাঁকনি:
- থেকে / পর্যন্ত তারিখ, অথবা এক চাপে আজ, গতকাল, এ মাস।
- কর্মী (ম্যানেজার/মালিক): একজনের হিসাব, না সবার।
- সব শাখা একসাথে (শুধু মালিক): টিক দিলে সব শাখা মিলিয়ে; না দিলে ওপরে বাছাই করা শাখা।
ডেলিভারি ম্যান শুধু নিজের বিক্রি আর নিজের জমা দেখেন; লাভ-ক্ষতি দেখেন না।
বিক্রির রিপোর্ট

ওপরের ঘরগুলো: বিক্রি (কয়টি ও মোট বিল), গ্যাস, অন্যান্য, তলা চার্জ, নগদ বিক্রি, বাকী বিক্রি, বাকী আদায়, কমিশন, খরচ আর মোট জমা।
নিচে চারটি টেবিল:
| টেবিল | কী দেখায় |
|---|---|
| পণ্য অনুযায়ী | প্রতিটি সিলিন্ডারের রিফিল কয়টি ও কত টাকা, প্যাকেজ কয়টি ও কত টাকা, ফেরত খালি আর মোট ৳ |
| শাখা অনুযায়ী | (সব শাখা একসাথে দেখলে) প্রতিটি শাখার বিক্রি, মোট, নগদ, বাকী |
| কর্মী অনুযায়ী | প্রত্যেক বিক্রেতার বিক্রি, মোট, নগদ, বাকী আর কমিশন — ডেলিভারি ম্যানদের তুলনা এখানেই |
| দিন অনুযায়ী | প্রতিদিনের বিক্রি, মোট, নগদ, বাকী |
দৈনিক জমা

প্রতিটি ক্লোজ করা শিট এক লাইনে: তারিখ, কর্মী, মোট ক্যাশ, কমিশন, খরচ, জমা, গোনা (হাতে গোনা টাকা) আর বাকী বিক্রি। গোনা টাকা জমার সাথে না মিললে পার্থক্য রঙে দেখায়। প্রতিটি লাইনের ডানে প্রিন্টারের আইকনে সেই দিনের শিট প্রিন্ট হয়। নিচে মোট জমা আর মোট গোনা টাকা।
কোনো দিনের লাইন না থাকলে সেই মানুষ সেই দিন ক্লোজ করেননি। হোম পাতায় "আগের …টি দিনের হিসাব এখনো ক্লোজ হয়নি" দেখালে এখানে দেখে বাকি দিনগুলো দৈনিক হিসাব থেকে ক্লোজ করুন।
লাভ-ক্ষতি

মালিক আর ম্যানেজারের জন্য। হিসাবটা এভাবে:
নিট লাভ = বিক্রি (গ্যাস+অন্যান্য) − ক্রয়মূল্য + তলা চার্জ − কমিশন − খরচ
- ক্রয়মূল্য আসে প্রতিটি বিক্রির দিনের দামের তালিকার "রিফিল ক্রয়মূল্য / প্যাকেজ ক্রয়মূল্য" থেকে।
- মাস অনুযায়ী টেবিলে প্রতি মাসের বিক্রি, ক্রয়মূল্য, মোট লাভ, তলা, কমিশন, খরচ আর নিট লাভ।
- খরচের খাত টেবিলে দৈনিক শিটে তোলা খরচ খাত অনুযায়ী যোগ করে দেখায় — কোন খাতে বেশি যাচ্ছে বোঝা যায়।
লাভ-ক্ষতির পাতা না দেখালে এটি আপনার প্ল্যানে নেই।