স্টক ও ক্রয়
কোম্পানি থেকে ক্রয় (রিফিল ও প্যাকেজ)
কোম্পানি বা ডিলারের কাছ থেকে ভরা সিলিন্ডার আনা — রিফিল ক্রয়ে খালি দিয়ে আসা, প্যাকেজ ক্রয়, অন্যান্য পণ্য, ক্রয়মূল্য, আগের তারিখের চালান আর ভুল ক্রয় মোছা
যাদের জন্য:মালিকম্যানেজার
এই অধ্যায়ে
কোম্পানির (Bex, Omera, Jamuna…) গাড়ি বা অন্য ডিলারের কাছ থেকে ভরা সিলিন্ডার এলে স্টক → ক্রয় পাতায় তুলুন। এতে ভরা সিলিন্ডারের স্টক বাড়ে, আর রিফিল ক্রয়ে যে খালিগুলো দিয়ে দিলেন সেগুলো স্টক থেকে কমে। ক্রয় তোলেন ম্যানেজার বা মালিক।

রিফিল ক্রয়
সবচেয়ে বেশি এটাই হয়: কোম্পানির গাড়িকে খালি সিলিন্ডার দিয়ে ভরা নেওয়া।
- কোম্পানি/ডিলার ঘরে নাম লিখুন (যেমন "Bex ডিপো" বা "রহমান এন্টারপ্রাইজ")। তারিখ আজকের থাকে।
- পণ্যের তালিকা থেকে সিলিন্ডার বাছাই করুন, রিফিল রাখুন।
- পরিমাণ লিখুন। দাম (প্রতিটি) দামের পাতার "রিফিল ক্রয়মূল্য" থেকে নিজে বসে; চালানের দামের সাথে মিলিয়ে নিন।
- ধূসর ঘরে খালি দেওয়া হলো — কোন সিলিন্ডারের খালি দিলেন (নিজে থেকে একই সিলিন্ডার) আর খালি সংখ্যা (নিজে থেকে পরিমাণের সমান)।
- আরও সিলিন্ডার থাকলে + আরেকটি পণ্য।
- নিচে মোট ক্রয় দেখে ✔ ক্রয় সংরক্ষণ চাপুন।
সংরক্ষণের পর বর্তমান স্টক পাতায় ফিরে যায়, নতুন সংখ্যা সেখানেই দেখা যায়।
প্যাকেজ ক্রয়
নতুন সিলিন্ডারসহ গ্যাস কিনলে (খালি দিতে হয় না) লাইনে প্যাকেজ বাছাই করুন। দাম বসে "প্যাকেজ ক্রয়মূল্য" থেকে। শুধু ভরা স্টক বাড়ে।
রেগুলেটর, পাইপ, চুলা
অন্যান্য পণ্য কিনলে তালিকা থেকে সেই পণ্য বাছাই করুন — রিফিল/প্যাকেজের ঘর থাকে না, শুধু পরিমাণ আর দাম।
আগের তারিখের চালান
পুরনো চালান পরে তুললে তারিখ বদলে দিন। আগামী তারিখ দেওয়া যায় না। স্টক সেই তারিখ থেকেই হিসাব হয়, আর সেই দিনের দৈনিক শিটের "রিফিল ক্রয় / প্যাকেজ ক্রয়" কলামে দেখায়।
সাম্প্রতিক ক্রয় ও ভুল ক্রয় মোছা
পাতার নিচে সাম্প্রতিক ক্রয় — গত ৩০ দিনের প্রতিটি ক্রয়: তারিখ, কোম্পানি, কে তুললেন, কোন সিলিন্ডার কয়টি আর কত খালি দেওয়া হয়েছে, মোট টাকা।
ভুল ক্রয় মালিক লাইনের ডানের ✕ চেপে মুছতে পারেন — জিজ্ঞেস করবে "এই ক্রয় মুছবেন? এর স্টকও বাদ যাবে।" ওই ক্রয়ের সিলিন্ডার এর মধ্যে বিক্রি হয়ে গেলে মোছা যায় না। ম্যানেজার মুছতে পারেন না — মালিককে বলুন। তারপর সঠিক ক্রয়টা আবার তুলুন।
কোম্পানির পাওনা
GasDesk ক্রয়ের টাকা আর সিলিন্ডার গুনে রাখে, কিন্তু কোম্পানিকে কত টাকা দিলেন বা কত বাকী আছে তার আলাদা খাতা রাখে না। কোম্পানির পাওনার হিসাব আপনার ব্যাংক/ক্যাশ খাতায় রাখুন। কোন কোম্পানি থেকে কবে কত টাকার মাল এল তা এই পাতার সাম্প্রতিক ক্রয় আর স্টক খাতা থেকে মিলিয়ে নিতে পারেন।