অধ্যায়

মালিক ও সেটিংস

এআই অ্যাসিস্ট্যান্ট (Claude, ChatGPT)

Claude, ChatGPT বা Claude Code-কে আপনার GasDesk-এর হিসাব থেকে প্রশ্নের উত্তর দিতে দিন — সংযোগের ঠিকানা, কীভাবে যুক্ত করবেন, কে যুক্ত করতে পারবেন, নিরাপদ কাজ, সংযোগ বাতিল আর কার্যক্রমের লগ

যাদের জন্য:মালিকম্যানেজারডেলিভারি ম্যান

এই অধ্যায়ে

Claude বা ChatGPT-এর মতো এআই অ্যাপে GasDesk যুক্ত করলে বাংলায় বা ইংরেজিতে সরাসরি প্রশ্ন করা যায়: "আজ কত বিক্রি হলো?", "কার কাছে ৬০ দিনের বেশি বাকী?", "এ মাসে কোন ডেলিভারি ম্যান সবচেয়ে বেশি সিলিন্ডার দিয়েছে?", "যাত্রাবাড়ীতে Bex ১২ কেজি ভরা কয়টা আছে?" এআই অ্যাপ GasDesk থেকে হিসাব পড়ে উত্তর দেয়।

এটি আলাদা মডিউল (এআই সহকারী সংযোগ (MCP)) — আপনার প্ল্যানে থাকতে হবে। না থাকলে যুক্ত অ্যাপ শুধু একটি বার্তা দেখে যে এটা প্ল্যানে নেই।

কী পারে, কী পারে না

পড়তে পারে — শুধু তা-ই, যা আপনি নিজের পদে GasDesk-এ দেখতে পান: আজকের ও মাসের বিক্রি, সিলিন্ডার স্টক (ভরা/খালি), কাস্টমার ও বাকী, দিন অনুযায়ী বিক্রি, ডেলিভারি ম্যানদের হিসাব, দৈনিক জমা, ক্রয়, খরচ, স্টক খাতা আর (মালিক/ম্যানেজারের জন্য) লাভ-ক্ষতি। ডেলিভারি ম্যানের সংযোগ শুধু তাঁর নিজের হিসাব দেখে।

নিরাপদ কাজ (মালিক অনুমতি দিলে):

  • কাস্টমারের নোটে একটি লাইন যোগ করা (যেমন "ফোন করেছিলাম, শুক্রবার দেবেন")।
  • বাকী মনে করিয়ে দেওয়ার এসএমএস খসড়া রাখা। GasDesk কোনো এসএমএস পাঠায় না — খসড়া কাস্টমারের খতিয়ানে জমা থাকে, আপনি দেখে ফোন থেকে পাঠান (এসএমএসের খসড়া)।

কখনোই পারে না: বিক্রি, আদায় বা খরচ তোলা, কিছু মোছা বা বাতিল করা, দাম-স্টক-সেটিংস বদলানো, কর্মী বা পাসওয়ার্ড দেখা।

মালিক: সেটিংস → এআই অ্যাসিস্ট্যান্ট (MCP)

এআই অ্যাসিস্ট্যান্টের সেটিংস
এআই অ্যাসিস্ট্যান্টের সেটিংস

সেটিংস → এআই অ্যাসিস্ট্যান্ট (MCP) পাতায়:

  • ওপরে সবুজ আপনার প্ল্যানে আছে বা হলুদ আপনার প্ল্যানে নেই।
  • এআই অ্যাপ যুক্ত করুন: সংযোগের ঠিকানা (কানেক্টর ইউআরএল, যেমন https://…/mcp) আর কপি বোতাম, Claude / ChatGPT / Claude Code-এর জন্য ধাপগুলো।
  • নিয়ম:
    • নিরাপদ কাজের অনুমতি দিন — বন্ধ রাখলে এআই অ্যাপ শুধু পড়তে পারে, নোট বা খসড়া রাখতে পারে না।
    • যে পদগুলো যুক্ত করতে পারবে — মালিক সব সময় পারেন; শুরুতে ম্যানেজারও পারেন; ডেলিভারি ম্যানকে চাইলে টিক দিয়ে অনুমতি দিন। বদলে সংরক্ষণ চাপুন।
  • যুক্ত অ্যাপ: কে কোন এআই অ্যাপ যুক্ত করেছেন, শুধু দেখা না দেখা + নিরাপদ কাজ, কবে যুক্ত হয়েছে, সর্বশেষ ব্যবহার। যেকোনোটা বাতিল করুন চাপলে সাথে সাথে সংযোগ কেটে যায়।
  • সাম্প্রতিক কার্যক্রম: এআই অ্যাপগুলোর শেষ ৫০টি অনুরোধ — কখন, কে, কোন অ্যাপ, কোন টুল, ফল। লগ ১৮০ দিন রাখা হয়।

Claude-এ যুক্ত করা

  1. GasDesk-এ আমার এআই সংযোগ (বা মালিক সেটিংস → এআই অ্যাসিস্ট্যান্ট (MCP)) খুলে কানেক্টর ইউআরএল কপি করুন।
  2. Claude-এ (ওয়েব বা ডেস্কটপ) Settings → Connectors → Add custom connector খুলুন।
  3. একটি নাম দিন (যেমন GasDesk) আর ইউআরএল পেস্ট করুন। অ্যাডভান্সড OAuth ঘরগুলো খালি রাখুন।
  4. Connect চাপুন। GasDesk-এর পাতা খুলবে — নিজের মোবাইল নম্বর আর পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন।
  5. অনুমতির পাতায় দেখুন কোন প্রতিষ্ঠানে যুক্ত হচ্ছে, "নিরাপদ কাজ" টিক রাখবেন কি না ঠিক করে অনুমতি দিন চাপুন।
  6. চ্যাটে টুলস মেনু থেকে কানেক্টর চালু করে প্রশ্ন করুন।

ChatGPT: Settings → Apps & Connectors → Advanced-এ Developer mode চালু করুন (কাস্টম কানেক্টর চলে এমন প্ল্যান লাগে), তারপর ইউআরএল দিয়ে কানেক্টর তৈরি করুন, অথেনটিকেশন OAuth; বাকিটা একই।

Claude Code: পাতায় দেওয়া claude mcp add --transport http … কমান্ডটি টার্মিনালে চালান, তারপর Claude Code-এ /mcp লিখে Authenticate বেছে নিন।

আমার এআই সংযোগ (সবার জন্য)

আমার এআই সংযোগ
আমার এআই সংযোগ

মেনুর আমার এআই সংযোগ পাতায় প্রত্যেকে নিজের সংযোগ দেখেন: কানেক্টর ইউআরএল আর ধাপগুলো, নিজের যুক্ত অ্যাপের তালিকা (বাতিল করুন বোতামসহ) আর নিজের সাম্প্রতিক কার্যক্রম। প্ল্যানে না থাকলে বা মালিক আপনার পদকে অনুমতি না দিলে সে কথা লেখা থাকে।

কয়েকটি কাজের প্রশ্ন

  • "আজকের হিসাব সংক্ষেপে বলো — বিক্রি, ক্যাশ, বাকী, কোন শাখায় কয়টা ভরা সিলিন্ডার আছে।"
  • "৬০ দিনের বেশি পুরনো বাকী কাদের? প্রত্যেকের জন্য ভদ্রভাবে একটি বাংলা এসএমএস লেখো।" — খসড়াগুলো দেখে "ঠিক আছে" বললে এআই সেগুলো খসড়া হিসেবে রেখে দেবে।
  • "এ মাসে করিম আর সোহেলের বিক্রি, বাকী আর কমিশন পাশাপাশি দেখাও।"
  • "গত সপ্তাহে কোম্পানি থেকে কয়টা Bex ১২ কেজি রিফিল কিনেছি?"

ভুল করবেন না: এআই-এর উত্তর একবার GasDesk-এর পাতায় মিলিয়ে নিন, বিশেষ করে টাকার হিসাব। আর অন্য কাউকে নিজের এআই অ্যাপের অ্যাকাউন্ট ব্যবহার করতে দেবেন না — সেই অ্যাপ আপনার নামে GasDesk দেখে।